
দিল্লির রাস্তায় মৃত্যু হয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব নভজ্যোত সিংহের। সেই ঘটনার ২৪ ঘণ্টা পরেসোমবার গ্রেফতার হয়েছেন সেই বিএমডব্লিউ গাড়ির চালক গগনপ্রীত কৌর।
নভজ্যোতের স্ত্রী সন্দীপঅভিযোগ করেছেন, দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে ১৯ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়াহয় তাঁদের। সূত্রের খবর, সেই হাসপাতাল অভিযুক্ত গগনপ্রীতের বাবার। ঘটনা ধামাচাপ দিতেই সেখানেনভজ্যোত এবং তাঁর স্ত্রীকে গগনপ্রীত নিয়ে গিয়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেরঅধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপসচিব ছিলেন ৫২ বছরের নভজ্যোত। রবিবার রাতে বাংলাসাহিবগুরুদ্বার থেকে বাইকে চেপে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে তাঁদেরবাইকে ধাক্কা দেয় বিএমডব্লিউ গাড়িটি।
মৃতের স্ত্রী সন্দীপের অভিযোগ, বাইকটিকে কাটিয়ে এগিয়ে যাওয়ারসময় তাতে ধাক্কা দেয় গাড়িটি। সে সময় চালকের আসনে বসেছিলেন ৩৮ বছরের গগনপ্রীত। পাশেবসেছিলেন তাঁর স্বামী পরীক্ষিত মাক্কড়। তাঁদের চামড়ার জিনিসের ব্যবসা রয়েছে। গুরুগ্রামে থাকেন তাঁরা।এফআইআরে পরীক্ষিতেরও নাম রয়েছে।









