
ডোমকলে ভৈরব নদের পাড়ে জুয়ার ঠেকে জুয়ারিদের ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। বুধবার দুপুরে জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ।
সেই সময় পুলিশকে দেখে জলে ঝাঁপ এক যুবক নিখোঁজ হয়ে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই এক পুলিশকে আটকে রাখে স্থানীয়রা। মারধরও করা হয় বলে অভিযোগ। পরে বিশালপুলিশবাহিনী গিয়ে ওই পুলিশকর্মীকে উদ্ধার করে। জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকলে ভৈরব নদের পাশে জুয়ার ঠেকে হঠাৎ করেই হানা দেয় পুলিশ। অন্যরা পালিয়ে গেলেও এক যুবক জলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়।
এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিখোঁজ ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।









