গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইসরায়েলকে নিষিদ্ধের উদ্যোগ আটকাবে আমেরিকা

    ইসরায়েলকে নিষিদ্ধের উদ্যোগ আটকাবে আমেরিকা

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইসরায়েলকে ২০২৬ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ না করতে উদ্যোগ নিয়েছে আমেরিকা। ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করতে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের একটি দল।

    এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে তাঁরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করবেন,যাতে ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনও প্রচেষ্টা সফল না হয়।উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায়। ইতিমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাছাইপর্বে খেলছে ইসরায়েল, যা উয়েফার প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরায়েলি ক্রীড়াবিদদের সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলনকারীদের সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।

    বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই আহ্বান ক্রীড়া ও কূটনীতির ওপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি হতে পারে, যা ইসরায়েলি খেলোয়াড়দের অংশগ্রহণ ও ভবিষ্যত প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে। তবে আমেরিকা পক্ষে থাকায় ইসরায়েলকে বিশ্বকাপ ফুটবল থেকে বহিষ্কার করা কঠিন হবে।