
আর জি কর আন্দোলনের ধাঁচে এবার প্রদীপ করের মৃত্যুর বিচার চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন জাস্টিস ফর প্রদীপ কর। আগরপাড়ায় প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করে এসআইআর, এনআরসি জন্য মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যে ৪ তারিখ থেকে দলীয় নেতা কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
নিজেও এই আন্দোলনে পথে থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রদীপ করের আত্মঘাতী হওয়ার অভিযোগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর বদলা তৃণমূল নিয়েই ছাড়বে।
যাদের জন্য এই ঘটনা তাদের জেলে পাঠানোর হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন স্থানীয় বিজেপি নেতারা এলাকায় প্রচারে এলে বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসতে বলবেন না হলে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন।









