
ভিটামিন সিরাপে ভাসছে মাকড়সা জাতীয় পোকা। খুদেকে খাওয়াতে গিয়ে আঁতকে উঠলেন মা-সহ পরিবারের সদস্যরা।
এই অভিযোগকে কেন্দ্র করে হুগলির তারকেশ্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আপাতত ওই ভিটামিন সিরাপটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানান তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক। তারকেশ্বরের বাসিন্দা অশোক ও পায়েল বসাকের সন্তান ওই খুদে। মাসদুয়েকের সন্তানকে গত শুক্রবার শিশুরোগ বিশেষজ্ঞের কাছে খুদেকে নিয়ে যান তার বাবা-মা। চিকিৎসক ভিটামিন ডি থ্রি-র একটি সিরাপ খাওয়াতে বলেন। স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন। খুদেকে খাওয়াবেন বলে ওষুধের শিশি হাতে নেন মা। তৎক্ষণাৎ তাঁর চোখে পড়ে সিল করা শিশির ভিতর মাকড়সার মতো কোনও পোকা ভাসছে। তবে খুদেকে খাওয়ানোর আগে পোকাটি নজরে আসার তাঁর শারীরিক কোনও সমস্যা হয়নি।শিশুর বাবা, মা সংশ্লিষ্ট দোকানে গিয়ে বিষয়টি জানান।
এরপর তাঁরা তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ হানিফের দ্বারস্থ হন। তিনি বলেছেন, ওই ভিটামিন ওষুধটি আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।









