গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National হাসপাতালের খোঁজে ৬কিমি হাঁটলেন অন্তঃসত্ত্বা! মৃত সন্তান-মা

    হাসপাতালের খোঁজে ৬কিমি হাঁটলেন অন্তঃসত্ত্বা! মৃত সন্তান-মা

    0
    40
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয়েছে এক মহিলার। বাঁচানো যায় নি তাঁর গর্ভের সন্তানকেও।
    এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের গড়চিরৌলির আলদান্দি টোলা গ্রাম। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা বছর ২৪-র আশা সন্তোষ কিরাঙ্গা। তিনি পেশায় আশাকর্মী ছিলেন। পরিবার সূত্রে খবর, মহিলা ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন মহিলা।
    প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে পরে জানানো হয়, মহিলার গর্ভে সন্তার মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট তালুকের স্বাস্থ্য আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।