গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

    0
    69
    ছবি সৌজন্যে : নিজস্ব

    লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ৫ মাস ধরে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৭ হাজার মহিলা কেন প্রকল্পের অর্থ পাচ্ছেন না সেই প্রশ্নেই রাজ্যের জবাবদিহি চেয়েছে কলকাতা হাইকোর্ট।

    লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ ফেব্রুয়ারি। মামলাকারীদের অভিযোগ ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ।

    মামলাকারীর আইনজীবীর অভিযোগ জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানো হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতেই সমস্যা রয়েছে। যদিও রাজ্যের দাবি ওই এলাকায় নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।