
এক দফায় ভোটে আপত্তি নেই নওশাদ সিদ্দিকির, তবে ভোট যেন শান্তিপূর্ণ হয়। সাধারণ মানুষ যাতে তাঁদের মতাধিকার প্রয়োগ করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে কমিশনকে।
রাজ্যে এক দফায় ভোটের জন্য সিইও দফতর প্রস্তুত। এমন ইঙ্গিত মিলতেই আইএসএফ বিধায়ক বলেছেন এক দফায় যদি হিংসা কম হয়, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাহলে আইএসএফ-র আপত্তি নেই। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন যত দফাতেই হোক না কেন বিজেপি তৈরি রয়েছে। তবে বুথের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে।
এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী না পাওয়া গেলে ভিনরাজ্যের পলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের ওপর ভরসা করে এরাজ্যে ভোট করানো যাবে না।









