
বুকে হাত দেওয়া বা পাজামার দড়ি ধরে টানা ধর্ষণের চেষ্টা হিসাবেই গণ্য হবে। এলাহাবাদ হাইকোর্টের সেই বিতর্কিত রায় খারিজ করে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, মহিলার বুকে হাত দেওয়া কিংবা পাজামার দড়ি খোলার চেষ্টা অবশ্যই ধর্ষণের চেষ্টা হিসাবে পরিগণিত হবে।
এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ করতে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, বিচারক বা বিচারপতিরা ছাড়াও দেশের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকের যৌন অপরাধের মামলার বিষয়ে আরও সংবেদনশীল হওয়া উচিত। এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।









