গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাহুল ভারতের নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ : রিজিজু 

    রাহুল ভারতের নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ : রিজিজু 

    0
    33
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
    লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ এনেছেন কিরেণ রিজিজু। তাঁর মন্তব্য, বিরোধী নেতা তার বিদেশ ভ্রমণের সময় এবং দেশের অভ্যন্তরে নকশালপন্থী, চরমপন্থী, আদর্শবাদী এবং জর্জ সোরোসের মতো লোকদের সাথে দেখা করতে থাকেন।রাহুল গান্ধী ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হয়ে উঠেছেন।
    কারণ তিনি ভারতবিরোধী শক্তির সঙ্গে মেলামেশা করেন। তিনি বিদেশে এবং দেশে, নকশালপন্থী, চরমপন্থী, আদর্শবাদী, জর্জ সোরোসের মতো লোকদের সাথে দেখা করেছেন।