গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আইপ্যাক মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্টে

    আইপ্যাক মামলার শুনানি পিছোল সুপ্রিম কোর্টে

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল।
    কিন্তু তা হয়নি। এই নিয়ে পর পর তিন বার শুনানি পিছোল। পরবর্তী শুনানি ১৮ মার্চ হবে, তা-ও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে ইডি আবেদন করে, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার সময় দেওয়া হোক। ইডি-ও পাল্টা হলফনামা দিতে চায়। সেই আবেদন মেনে এক সপ্তাহ পিছিয়ে শুনানির দিন ধার্ষ করেছিল সুপ্রিম কোর্ট। পরের শুনানি হওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু সে দিনও শুনানি হয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে মামলার শুনানি স্থগিত হয়। সুপ্রিম কোর্টের কথা মতো বুধবার আবার আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল আদালতে জানান, তাঁদের রাজ্যের বক্তব্যের পাল্টা জবাব তৈরি। কিন্তু তা এখনও আদালতে জমা করা হয়নি। বুধবারের মধ্যেই তা জমা করা হবে।
    তার পরেই শুনানির দিন প্রায় এক মাস পিছিয়ে দেয় বিচারপতি মিশ্রের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ।