
নববর্ষের সকালে প্রচারে বাঙালি অস্মিতায় জোর প্রার্থীদের। ভবানীপুরে বাঙালি মণীষীদের ছবি হাতে জনসংযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে টালিগঞ্জে মাছ নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। ভবানীপুরে চেতলা রোড এলাকায় প্রচারে ছিলেন শুভেন্দু অধিকারী। এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি শুভেন্দু অধিকারী বাড়ি, আবাসনের বাসিন্দা, দোকানদারদের কাছে ৫ বছরের জন্য একবার সুযোগ করে দেওয়ার আবেদন করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন মানুষ পরিবর্তন চাইছেন। আর তিনি আশীর্বাদ চাইছেন। মানুষজনের কাছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ডও বিলি করেছেন তিনি। অন্যদিকে টালিগঞ্জ বাঙালির মাছ আবেগে শান তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের।
সকালে টালিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রচার সেরেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন ভোটপ্রচারের সঙ্গে মাছ-মাংস বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয়েছে।







