গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia ঝালমুড়ি খেলেন তিনি, ঝাল লাগল তৃণমূলের, খোঁচা মোদীর

    ঝালমুড়ি খেলেন তিনি, ঝাল লাগল তৃণমূলের, খোঁচা মোদীর

    0
    7
    ছবি সৌজন্যে :ফেসবুক

    কৃষ্ণনগরের সভা থেকে ঝালমুড়ি নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন তিনি ঝালমুড়ি খেলেন আর ঝাল লাগল কিনা তৃণমূলের।

    কটাক্ষ করে বলেছেন ৪ মে বিজেপির বিজয় উৎসবে মিষ্টির সঙ্গে ঝালমুড়িও বিলি হবে। কদিন আগে ঝড়গ্রামে সভা করতে এসে রাস্তার ধারে দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। এরপরেই ভোটপ্রচারে তৃণমূল বিজেপি দুই পক্ষেরই ইস্যু এখন ঝালমুড়ি। প্রায় সব প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝালমুড়ি ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। কৃষ্ণনগরের সভা থেকে তারই জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন ঝাড়মুড়ি তিনি খেলেন, আর ঝাল লাগল তৃণমূলের।

    নরেন্দ্র মোদী আরও বলেছেন এখানে তৃণমূল নেতাদের দুর্নীতি, সিন্ডিকেটের ওপর মানুষ এতটাই বিরক্ত যে অনেক জায়গায় খাতাই খুলতে পারবে না তৃণমূল।