
মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের দাপট মলিন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশ হতেই মিলেছে সেই ইঙ্গিত। উদ্ধব ঠাকরের শিবসেনা টেনেটুনে জিতেছে কয়েকটি আসন।
অন্যদিকে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা খাতাই খুলতে পারেনি। তবে ঠাকরে পরিবারের দুই যুবনেতা-র ফলের বৈপরিত্য প্রকাশ্যে এনেছে পারিবারিক দ্বন্দ্ব। ভোটে জিতে কাকা রাজ ঠাকরেকে ধন্যবাদ জানিয়েছেন আদিত্য ঠাকরে। তবে ভোটের ময়দানে অভিষেক হওয়া অমিত ঠাকরের গলায় রোষ। হেরে জেঠু উদ্ধব ঠাকরেকেই দায়ী করেছেন রাজ ঠাকরে পুত্র।মহারাষ্ট্রের ওরলি আসনে শিবসেনা দলের প্রার্থী ছিলেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে। আর মাহিম আসনে পুত্র অমিত ঠাকরেকে প্রার্থী করেছিলেন রাজ ঠাকরেকে। কিন্তু প্রথমবার ভোটে লড়ে জেতা তো দূরঅস্ত, ভোটে জমানতই রক্ষা করতে পারেননি না অমিত ঠাকরে। লড়াই শেষ করেছেন তৃতীয় স্থানে।এদিকে, ওরলি আসনে সন্দীপ দেশপান্ডেকে দাঁড় করান রাজ ঠাকরে।
তবে আদিত্য ঠাকরে এবং একনাথ শিন্ডের শিবসেনার মিলিন্দ দেওরার লড়াইয়ে দাঁড়াতেই পারলেন না তিনি। দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে আট হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন উদ্ধব ঠাকরে পুত্র।
ছবি সৌজন্যে :ফেসবুক









