গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment অরিজিৎ-আমিরের ‘বেআইনি’ কাজ

    অরিজিৎ-আমিরের ‘বেআইনি’ কাজ

    0
    74
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য মুম্বাই থেকে মুর্শিদাবাদে এসেছিলেন বলিউড অভিনেতা আমির খান। টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে আস্তানা গেড়েছিলেন অভিনেতা।

    রাত-দুপুরে কখনো গায়কের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন আবার কখনো বা ঘণ্টার পর ঘণ্টা অরিজিৎ সিংয়ের স্টুডিওতে সময় কাটিয়েছেন। যেসব ক্যামেরাবন্দি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়।তবে জিয়াগঞ্জ আমির আপ্যায়নের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। আমির-অরিজিতের বিরুদ্ধে গভীর রাতে বেআইনিভাবে সরকারি কলেজে ঢোকার অভিযোগ উঠেছে। যা নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।অভিযোগ, রাতের অন্ধকারে আমির খানকে সঙ্গে নিয়ে অবৈধভাবে সরকারি কলেজে ঢোকেন অরিজিৎ সিং। শুধু তাই নয়, সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানো, ব্যাডমিন্টন খেলা এমনকি শুটিং করার অভিযোগও উঠেছে দুই তারকার বিরুদ্ধে। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন জিয়াগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী।রানি ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয়বাবু নিজস্ব ফেসবুকের পাতায় দুটি ভিডিও পোস্ট করেছিলেন।

    সেখানেই তিনি অভিযোগ করেছেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাত ১টার পর গোটা দশেক মোটরসাইকেলসহ অরিজিৎ সিং এবং আমির খান কলেজে প্রবেশ করেন এবং সেখানে খেলাধুলার পাশাপাশি শুটিংও করেন। প্রায় এক ঘণ্টা বিশ মিনিট মিনিট সদলবলে সেখানে কাটানোর পর রাত ২টা ২৫ নাগাদ অরিজিৎ এবং আমির খান বেরিয়ে যান বলে অভিযোগ করেছেন ওই অধ্যক্ষ। জানা গিয়েছে, কলেজের সিসিটিভি ফুটেজেই এসব কর্মকাণ্ডের চিত্র ধরা পড়েছে।