গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology এআইয়ের জন্য অ্যাপল-গুগলের বড় চুক্তি

    এআইয়ের জন্য অ্যাপল-গুগলের বড় চুক্তি

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই প্রযুক্তির ওপর নির্ভরতার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে গুগলের সঙ্গে বড় অংশীদারিত্বে যাচ্ছে অ্যাপল। আগামী প্রজন্মের এআই সুবিধা, বিশেষ করে ডিজিটাল সহকারী সিরি চালাতে গুগলের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।

    সম্প্রতি যৌথ এক বিবৃতিতে অ্যাপল ও গুগল এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, বহুবছর মেয়াদি এই চুক্তির আওতায় অ্যাপলের নতুন এআই উদ্যোগের মূল ভিত্তি হবে গুগলের জেমিনি। অ্যাপল জানিয়েছে, সতর্কভাবে বিভিন্ন বিকল্প মূল্যায়নের পর তারা দেখেছে, তাদের এআই লক্ষ্য পূরণে গুগলের প্রযুক্তিই সবচেয়ে উপযোগী।বিশ্লেষকদের মতে, এটি প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ অ্যাপল সাধারণত নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করতে বেশি আগ্রহী ছিল।স্মার্টফোন বাজারে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান,অ্যাপল ও গুগলের মধ্যে এমন সহযোগিতা খুবই বিরল। তবে আগে থেকেই তাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আইফোনসহ অ্যাপলের ডিভাইসে গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে প্রতিবছর বড় অঙ্কের অর্থ দেয়।এদিকে,নতুন এআই চুক্তি নিয়েও সমালোচনা শুরু হয়েছে। টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক একে প্রতিযোগিতাবিরোধী বলে মন্তব্য করেছেন।

    তার মতে, অ্যান্ড্রয়েড ও ক্রোমের পাশাপাশি এআই খাতেও গুগলের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে।অ্যাপল জানিয়েছে, ডিভাইস পর্যায়ে আইফোন ও আইপ্যাডে তাদের নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবস্থাই থাকবে এবং ইউজারের তথ্য সুরক্ষায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে।