
তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নতুন জীবন শুরু করছেন। সোমবার ফুরফুরা শরিফ থেকে এই ঘোষণা করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম।
শাসকদলের নামে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, যে দলের জন্য তিনি প্রাণপাত করেছেন, সেই দল তাকে পদে পদে অপমান করেছে। ভাঙড়ের হাওয়ায় গুঞ্জন, এ বার আইএসএফে যোগ দিতে পারেন আরাবুল ইসলাম। সোমবার সকালে ভাঙড় থেকে হুগলির ফুরফুরায় যান আরাবুল ইসলাম। পীরজাদাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেছেন, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। নতুন জীবন শুরু করেছেন। হয়তো দু’দিনের মধ্যে জানতে পারবেন কোন দলে যাবেন। আরাবুলের কথায়, বার বার অপমান করেছে। তিনি সেই অপমান মাথায় বসে থাকবে না আর।
তৃণমূলের কোনও নেতার সঙ্গে আর সম্পর্ক থাকবে না। আরাবুলের এ-ও দাবি, তাঁকে বহিষ্কারের জন্য তৃণমূলের এক নেতা নাকি কোটি টাকা খরচ করেছেন!









