গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Birbhum বীরভূমের খাদানে ধস! পাথর চাপা পড়ে মৃত ২ শ্রমিক

    বীরভূমের খাদানে ধস! পাথর চাপা পড়ে মৃত ২ শ্রমিক

    0
    271
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বীরভূমে আবার পাথর খাদানে ধস! দুর্ঘটনায় দু’জন শ্রমিক মারা গিয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন।
    সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার গোপালপুরে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত খাদানটির মালিক বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম। সোমবার কাজ চলার সময় আচমকা ধস নামে ওই খাদানে। ওই সময় ১২-১৪ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় সকলেই পাথরের তলায় চাপা পড়েন। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় বেশ কয়েক জনকে। ঘটনাস্থলে যায় পুলিশ।
    জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।