গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News ব্রাত্যকে পেটানো উচিত ছিল, অর্জুনের আক্রমণের পাল্টাও

    ব্রাত্যকে পেটানো উচিত ছিল, অর্জুনের আক্রমণের পাল্টাও

    0
    75
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্রাত্য বসুর মত দেশদ্রোহীকে পেটানোর দরকার ছিল। বিধানসভায় মন্তব্য নিয়ে আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।
    তিনি আরও বলেছেন তিনি বিধানসভায় থাকলে ফেলে পেটাতেন। তাঁর প্রশ্ন একজন মন্ত্রী কিভাবে ভারতের তুলনা কিভাবে বাংলাদেশের সঙ্গে করতে পারেন। অর্জুনের মত নেতা বাংলা ভাষা শুনলে পেটাতে আসবেন এটাই স্বাভাবিক। পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায় অর্জুন সিংয়ের অ্যান্টিডোট বীজপুরের সুবোধ অধিকারী। দেখলেই ল্যাজ গুটিয়ে পালাবে। তাঁর খোঁচা অর্জুন সিং আর এজীবনে লোকসভা, বিধানসভায় যেতে পারবেন না, বড় জোড় কাউন্সিলর হয়ে কাটাতে হবে। সেনার মঞ্চ খোলার ঘটনার সঙ্গে ১৯৭১-এ ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয় নিয়ে তুলনা করেছিলেন ব্রাত্য বসু।
    মঙ্গলবার বিধানসভায় আপত্তি তুলে হৈহট্টগোল শুরু করেন শুভেন্দু অধিকারী। এরপরেই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।