
এবার আফগানিস্তানে কাবুলের এক হাসপাতালে পাকিস্তানের বোমাবর্ষণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০০ জনের। জখম হয়েছেন আরও প্রায় ২৫০ জন। নিহত এবং জখমদের বেশির ভাগই ওই হাসপাতালের রোগী।
সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে আকাশপথে হামলা চালিয়েছে পাক বাহিনী। এমনটাই অভিযোগ তুলছে তালিবান সরকার। যদিও হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
তাদের দাবি, কোনও অসামরিক ভবনে আক্রমণ করেনি পাক বাহিনী। গত দু’সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। সোমবারও দু’দেশের সীমান্তে গুলির লড়াই হয়েছে। গোলাগুলিতে আফগান তালিবান বাহিনীর চার সৈন্য নিহত হন। ওই গোলাগুলির কয়েক ঘণ্টা পরেই খবর ছড়ায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান।









