গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad রণক্ষেত্র ডোমকল! তৃণমূল-সিপিএম সংঘর্ষ, মাদারিহাটও

    রণক্ষেত্র ডোমকল! তৃণমূল-সিপিএম সংঘর্ষ, মাদারিহাটও

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রথম দফার ভোট শুরুর আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাতে ডোমকলের রায়পুর অঞ্চলের মোক্তারপুর কারিগরপাড়ায় তৃণমূল এবং সিপিএম কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
    দু’পক্ষের সংঘর্ষে হাসুয়ার কোপে জখম হয়েছেন অন্তত চারজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে পরিস্থিতি থমথমে। তার মধ্যেই সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডোমকলের কারিগরপাড়ায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের আকার নেয়। ঘটনায় সিপিএম সমর্থক রাকিবুল আনসারী ও তাঁর বাবা মহবুল আনসারী গুরুতর জখম হন। অন্যদিকে, জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী আমিরউদ্দিন মণ্ডল ও তাঁর পুত্র আলামিন মণ্ডল। চারজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে।
    মাদারিহাটে আক্রান্ত বিজেপি নেতা ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের মাদারিহাট এলাকা। আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠুন ওরাওঁয়ের ওপর একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ।