গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News বিক্ষিপ্ত ইভিএম ত্রুটি, ভোট দিলেন প্রার্থীরা

    বিক্ষিপ্ত ইভিএম ত্রুটি, ভোট দিলেন প্রার্থীরা

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বৃহস্পতিবার শুরু প্রথম দফার ভোট। মোক পোলের পর বুথে বুথে লাইন পড়েছে ভোটারদের।

    সকাল সকাল ভোট। বাড়ির সামনে বুথে দিনের প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে দিন শুরু করেছেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট দেওয়ার জন্য সকাল থেকেই লাইনে ভোটাররা। ভোট দিয়েছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথে ইভিএম সমস্যার অভিযোগ। সেখানে মার্গারেট স্কুলের ২৬/৩১ নম্বর বুথে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটারেরা। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি ওই বুথে। সকাল সকাল ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।

    এদিকে, ভোটের আগের রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। এক মহিলা আহত হয়েছেন।