
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পর দু’বার চিঠির পরে শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখার করার জন্য সময় দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানো ওই চিঠিতে কমিশনের সঙ্গে কবে তৃণমূলের প্রতিনিধিরা দেখা করতে পারবেন সেটাই জানানো হয়েছে।
দিন কয়েকের মধ্যে পরপর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শেষ চিঠি পাঠিয়েছিলেন সোমবার। ঠিক তার এক দিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূলের সংসদীয় দলকে ২৮ তারিখ শুক্রবার সকাল ১১টার সময় দিয়েছে কমিশন।
ওই চিঠিতে বলা হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই এই চিঠি। ডেরেক ও’ব্রায়েন সহ ৫ জন তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছে নির্বাচন কমিশন।









