গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মমতাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার পুলিশকর্তাদের : শুভেন্দু

    মমতাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার পুলিশকর্তাদের : শুভেন্দু

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছেন পুলিশকর্তারা। ভিডিও দেখিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন পুলিশকর্তারা কীভাবে এমনটা বলতে পারেন। রাজ্য পুলিশের একাংশের নিরাপেক্ষা নিয়ে প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

    সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস। তাদের যেন ভোটের ডিউটিতে রাখা না হয়। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ভিডিও সামনে এনে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ওই ভিডিওয় ডিসিপি, কলকাতা পুলিশের শান্তনু সিনহা। বিশ্বাস, এসআই রাহুল আমিন আলি শাহ, কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিশ্বজিৎ রাউত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে আনার আহ্বান জানাচ্ছেন। যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ। শুভেন্দু অধিকারীর দাবি পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাঁরা সদস্য তাঁদেরকে সরিয়ে নতুন করে নির্বাচন করতে হবে। কমিশনকে লেখা চিঠিতে কলকাতা পুলিশের ৩২৪, পশ্চিমবঙ্গ পুলিশের ৫৯১ জন মোট ১১৫ জনের কথা উল্লেখ করেছেন।

    তাঁর দাবি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার হওয়া পর্যন্ত নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত কোনও কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাখা যাবে না।