গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Darjeeling বড়দিনের আগে স্বস্তি গ্লেনারিজের

    বড়দিনের আগে স্বস্তি গ্লেনারিজের

    0
    630
    ছবি সৌজন্যে : ফাইল

    বড়দিনের আগে হাইকোর্টের রায়ে স্বস্তিতে দার্জিলিংয়ের গ্লেনারিজ। বুধবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজে বার চালু রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

    তবে এর মাঝে আগামী ৫ জানুয়ারি আবারও সার্কিট বেঞ্চে উঠবে মামলাটি। আবগারি বিধি না মানার অভিযোগে ৪ ডিসেম্বর গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়। ৮ ডিসেম্বর সিল করে দেওয়া হয় বার। এরপরেই আদালতের দ্বারস্থ হয় গ্লেনারিজ কর্তৃপক্ষ। সেই মামলার শুনানিতে বুধবার আদালত ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার নির্দেশ দিয়েছে। পুলিশের দাবি ছিল আবগারি আইন অমান্য করার জন্যই গ্লেনারিজের বার বন্ধ করে দেওয়া হয়েছে।

    আপাতত তিন মাস বন্ধ থাকবে বলে নির্দেশ দেওয়া হয়। যদিও পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছিলেন গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড।