গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ঘুষের বিনিময়ে প্রশ্ন, স্বস্তিতে মহুয়া

    ঘুষের বিনিময়ে প্রশ্ন, স্বস্তিতে মহুয়া

    0
    89
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের স্বস্তি। তাঁর বিরুদ্ধে সিবিআইকে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে বলেছিল লোকপাল।

    লোকপালের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। দিল্লি হাই কোর্ট লোকপালের নির্দেশ খারিজ করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বলেছে।দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ জানিয়েছে, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল লোকপালের। বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার এক সপ্তাহের মধ্যে লোকপালকে সিদ্ধান্ত নিতে বলেছে দিল্লি হাই কোর্ট। উল্লেখ্য সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় আগেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল।সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে এবং বিস্তারিত রিপোর্ট লোকপালের দফতরে জমা দিয়েছে।তদন্তে যা যা উঠে এসেছে, রিপোর্টে তা ব্যাখ্যা করে সিবিআই মহুয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছিল।এর আগে ১২ নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দেয়।

    বলা হয়, চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে হবে সংশ্লিষ্ট আদালতে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া।