
ইথিয়োপিয়ার পরে ওমান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশ।ভারত এবং ওমান, এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য মোদীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন সুলতান হাইথাম বিন তারিক।
ত্রিদেশীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। জর্ডন, ইথিয়োপিয়ার পরে দু’দিনের সফরে ওমানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে সম্মানিত করেছে সেই দেশ। এর আগে ইথিয়োপিয়াও তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে।দ্য গ্রেট অনার নিশান অব ইথিয়োপিয়া মোদীর হাতে তুলে দিয়েছেন ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। এখন পর্যন্ত বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে মোট ২৮টি নাগরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কুয়েত তাঁকে দিয়েছে,মুবারক-আল-কবির। উল্লেখ্য,ভারত এবং ওমানের কূটনৈতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে।
সেই উপলক্ষেই প্রধানমন্ত্রী মোদী ওমানের রাজধানী মাসকটে যান। সেখানে গিয়ে তিনি দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন।









