গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দিদি ইডি-কে হারিয়েছেন, হারাবেন বিজেপি-কে : অখিলেশ

    দিদি ইডি-কে হারিয়েছেন, হারাবেন বিজেপি-কে : অখিলেশ

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় পা দিয়েই আইপ্যাককাণ্ড নিয়ে একযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং বিজেপিকে আক্রমণ শানিয়েছেন এসপি প্রধান অখিলেশ যাদব।
    তাঁর কণ্ঠে বার বার শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। শুধু তা-ই নয়, ভোটার তালিকার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন। অখিলেশ আত্মবিশ্বাসী, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারবে বিজেপি। আবার ফুটবে ঘাসফুল। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন এসপি-প্রধান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদবও। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইডি-কে হারিয়েছেন।
    এ বার পালা বিজেপির! খোঁচা দেন পেনড্রাইভ নিয়েও। তাঁর কটাক্ষ, বিজেপি এখনও পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি।