গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad অভিষেক-র উপর হামলার হুমকি, ধৃত ডোমকলের যুবক

    অভিষেক-র উপর হামলার হুমকি, ধৃত ডোমকলের যুবক

    0
    364
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি দেওয়ার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ডোমকলের যুবক সিরাজুল শেখ-কে।
    মুর্শিদাবাদের ডোমকলের ওই যুবককে হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র এবং বোমাও বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় গত ২৪ অগাস্ট ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযোগ, ওই যুবক নাকি সোশাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার হুমকি দেয়। আগামী ১০ দিনের মধ্যে হামলা করা হবে বলেই হুমকি দেয় সে। অভিযোগের ভিত্তিতে সরিজুল শেখের বিরুদ্ধে মামলা রুজু হয়। অভিযোগ পাওয়ামাত্রই তার খোঁজখবর শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবক হরিয়ানায় রয়েছে।
    ভিনরাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সরিজুলকে আম্বালা থেকে গ্রেফতার করা হয়।