গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

    ইরানে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আপাতত দু’সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা! ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে, ভারতীয় সময় ট্রুথ স্যোশালের পোস্টে যুদ্ধবিরতির কথা জানিয়ে তিনি লিখেছেন, ইরানে এখনই সেনা পাঠাচ্ছেন না। বোমাও ফেলবেন না।

    ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার, আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না-দেয় তবে তেহরানকে নরকে পাঠানো হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির ঘোষণা করেছেন তিনি। এ-ও জানিয়েছেন, এই যুদ্ধবিরতি দু’তরফেই! প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের কথা উল্লেখ করে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ এবং মুনিরের দেওয়া প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, তেহরানের থেকে একটি ১০ দফা প্রস্তাব পেয়েছেন, যা একটি অত্যন্ত কার্যকর সূচনা।

    তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে ইরান রাজি হয়েছে।