
রেশনবণ্টন দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার ৩ চালকল মালিক। ইতিমধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত ৩ চালকল মালিকের বিরুদ্ধে অভিযোগ মিলের মাধ্যমে বছরের পর বছর ধরে রেশন সামগ্রী বিক্রি করা হয়েছে।
সম্প্রতি তিনি চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত তিনজনকে জেরা করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ৩ চালকল মালিককে। ইডি সূত্রে খবর এই ৩ জন চালকল মালিক সরাসরি দুর্নীতিতে যুক্ত।
প্রভাবশালীদের মদতে খোলা বাজারে রেশন চাল বিক্রি করেছেন এঁরা। এদের মধ্যে একজন পলাতক ছিলেন। সোমবার তাঁকেও গ্রেফতার করা হয়েছে।









