
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় আটটি দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় নড়চড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন।
পরবর্তী করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে একটি জরুরি শীর্ষ সম্মেলন করতে যাচ্ছে ইইউ নেতারা।ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করার কথা রয়েছে।তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যেকোনো ধরণের বলপ্রয়োগের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত। সেই লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মেলনের আয়োজন করা হবে।ইউরোপীয় কমিশনের একজন ঊর্ধ্বতন নিশ্চিত করেছেন,গত বছর ইইউ ইউনিয়নের প্রণীত পাল্টা শুল্কের একটি প্যাকেজ এখন সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর ফলে মার্কিন বাণিজ্যে ৯৩ বিলিয়ন ইউরোর ক্ষতি হবে। এদিকে ফরাসি সরকার মার্কিন বহুজাতিক সংস্থাগুলোকে লক্ষ্য করে ইইউকে তার শক্তিশালী বলপ্রয়োগ বিরোধী হাতিয়ার ব্যবহার করার জন্য চাপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।এতে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে উৎসাহিত করার সম্ভাব্য উপায় হিসাবে দেখছেন বলে দাবি করেছেন তারা।









