
পাটনার দানিয়াওয়ানে শনিবার অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও সাত জন।
হিলসা এলাকার মালামা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অটোরিকশায় চেপে ফতুয়ায় যাচ্ছিলেন গঙ্গাস্নান করতে। রাস্তায় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশায় সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় অটোরিকশায় দুমড়-মুচড়ে যায়। ট্রাকের চালক পলাতক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ও নিহতরা সকলেই নালন্দা জেলার হিলসা থানা এলাকার রেরি মালমা গ্রামের বাসিন্দা। গত জুলাই মাসেও বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার।









