গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৬ এপ্রিলই চূড়ান্ত তালিকা, সুপ্রিম কোর্টে কমিশন

    ৬ এপ্রিলই চূড়ান্ত তালিকা, সুপ্রিম কোর্টে কমিশন

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ৬ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন তালিকা যাচাইয়ের কাজ শেষ হবে। সুপ্রিম কোর্টে দেওয়া রিপোর্টে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। 
    নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছেন, ট্রাইব্যুনালে যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণের কাজ চলছে। বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কর্মীরা কাজ করতে পারবেন। সুপ্রিম কোর্টে শুনানিতে এক আইনজীবী অভিযোগ করেছেন,  রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে লড়ছেন এমন এক কংগ্রেস প্রার্থীর নাম নেই তালিকায়। উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে অপেক্ষা করুন, ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের আধিকারিকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন, তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন? কাজ করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে, সেই রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দেন নির্বাচন কমিশনের আইনজীবী।
    সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রথম দফায় যেখানে যেখানে ভোট আছে, সেখানকার সমস্যার নিষ্পত্তি আগে করা হোক। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সমস্যার সমাধান আগে করতে হবে। ২০ ফেব্রুয়ারি নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।