গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয়-প্রিয়াঙ্কার জুটির ভাঙ্গন

    অক্ষয়-প্রিয়াঙ্কার জুটির ভাঙ্গন

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে দীর্ঘ সময় চর্চা হয়েছে বলিউডে। সত্যিই কি প্রেম করেছেন, সেটা নিশ্চিতভাবে জানা যায় না।

    তবে তাঁদের মধ্যে নিশ্চিতভাবেই কিছু একটা ছিল। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করলেও পরে আর পর্দায় জুটি হননি তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আন্দাজ, মুঝসে শাদি করোগি, এইতরাজ-সহ অনেক সিনেমাই করেছেন অক্ষয় ও প্রিয়াঙ্কা। কিন্তু ২০০৫ সালের পর চিত্র বদলে যায়। এই জুটি আর সিনেমা করেননি। একবার সাক্ষাৎকারে পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন, অক্ষয়ের জীবনে দাম্পত্য কলহের কথা। স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি। ২০০৫ সালে বরসাত ছবিতে প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছে নেন পরিচালক।প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক গানের ভিডিয়ো শুটও করা হয়ে গিয়েছিল। গানটিতে সিনেমার প্রচারে ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু টুইঙ্কলের কারণে সিনেমাটি থেকেই সরে দাঁড়ান অক্ষয়। তাঁর জায়গায় নায়ক হিসেবে আসেন ববি দেওল।পরিচালক সুনীল জানিয়েছেন, টুইঙ্কল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন।

    সুনীল আরও বলেছেন, অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিলেন। কোনো ঘনিষ্ঠ দৃশ্যেই বাজে লাগেনি দুজনকে।তবে প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণ করে আসার পর সব বদলে যায়। টুইঙ্কলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।