
পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আগেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ফাঁস হয়েছে আরও একটি সন্ত্রাসবাদী চক্রান্ত, পাক মডিউল। উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখার তদন্তে বড়সড় জঙ্গি চক্র ফাঁস হয়েছে মিরাটে। এই জঙ্গি চক্র , গাজওয়া-ই-হিন্দ-এর মতো মতাদর্শ ছড়ানোর পরিকল্পনা করেছিল।
সংবাদ সংস্থার খবর, এই চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে এসেছে এই চক্রের অন্যতম সদস্য জঙ্গি শাকিবের রিমান্ড চলাকালীন।গাজওয়া-ই-হিন্দ বা ধর্মযুদ্ধ,তদন্তকারীরা জানিয়েছেন, এক্ষেত্রে হিন্দু যুবকদের দলে টানার ছক কষা হয়েছিল। যাতে কোনও জায়গায় ঢোকা বা ঘোরাফেরা করা নিয়ে সন্দেহ না হয়। শাকিব নির্দেশ মেনে বিকাশ ও লোকেশকে দলে নেয়।
দু’জনকে দেওয়া হয়েছিল কোডনেম–বিকাশ ছিল জাহিদ এবং লোকেশ সালিম। বিশেষত লোকেশকে নানা ধর্মীয় ও সংবেদনশীল জায়গায় রেকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ হিন্দু পরিচয়ে সেখানে সহজেই ঢোকা সম্ভব হয়েছিল। তদন্তকারীদের ধারণা, দুবাই-ভিত্তিক ,আকিব নামে এক ব্যক্তি এই জঙ্গি মডিউলের কাজের সমন্বয় করত।জানা গেছে,শাকিব ও পাকিস্তানে অবস্থানরত হ্যান্ডলারদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করত আকিব। টাকা, উগ্রবাদী মতাদর্শের মাধ্যমে প্রলুব্ধ করে সে তাদের দলে টেনেছিল।









