গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর : প্রধানমন্ত্রী

    পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর : প্রধানমন্ত্রী

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    বিজেপির প্রতিষ্ঠা দিবসে ভোটমুখী পশ্চিমবঙ্গকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছেন,পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর।তাঁর অভিযোগ,পশ্চিমবঙ্গে হিংসাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে।

    নাম না করেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক হিংসার শিকার হয়ে বাংলায় বিজেপির বহু কর্মী শহিদ হয়েছেন। ভাষণে তাঁদের উদ্দেশে শ্রদ্ধাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস জমানার অপশাসনের দিকে আঙুল তুলে বিজেপির উত্থান ও ক্রমশ গোটা দেশে গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধির সাফল্য তুলে ধরেছেন। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদির মুখে উঠে এসেছে পশ্চিমবঙ্গ ও কেরল প্রসঙ্গ।

    ভোটমুখী এই দুই রাজ্যে অপশাসন ও রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পশ্চিমবঙ্গ ও কেরল রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর হয়ে উঠেছে। হিংসাকে এখানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। বিজেপির কর্মীদের উপর ভয়াবহ হিংসা চালানো হলেও তাঁরা থামেন নি, ভয় পাননি। বরং লড়াই চালিয়ে গিয়েছেন। বিজেপির বহু কর্মী শহিদ হয়েছেন। আজকের এই দিনে তিনি তাঁদের সকলকে শ্রদ্ধা জানাছেন।