
মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দা-কে। তবে বুধবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গোবিন্দা।
আপাতত সুস্থ রয়েছেন তিনি, রওনা দিয়ে পৌঁছে গিয়েছেন বাড়িও। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের অভিনেতা। বাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে গোবিন্দা-কে। অভিনেতার বন্ধু ও আইন সহায়ক ললিত বিন্দল এই খবরটি জানান সংবাদমাধ্যমকে। গোবিন্দা বাড়িতে অচেতন হয়ে পড়ার পরেই চিকিৎসককে ফোন করা হয়, তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও দেওয়া হয়। তবে পরে, পরিস্থিতি কিছুটা গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার বিকেলে, জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা। মুখে হাসি নিয়ে পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, প্রয়োজনের থেকে বেশি শারীরিক কসরত করেছিলেন।
তার ওপরে, শরীর ক্লান্ত ছিল। মনে হয় বেশি শরীরচর্চা করার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন।









