গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভিআইপি নন, এলআইপি হয়েই থাকতে চান মুখ্যমন্ত্রী

    ভিআইপি নন, এলআইপি হয়েই থাকতে চান মুখ্যমন্ত্রী

    0
    74
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিআইপি নন, লেস ইম্পর্টেন্ট পার্সন বা এলআইপি হয়েই থাকতে চান। জাপানের বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেয়ে সে দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    হাজার সম্মানপ্রাপ্তির পরেও তিনি যে একেবারে ঘরের মেয়ের মত জীবন কাটাতে চান তাও স্পষ্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে জাপানের প্রতিনিধিরা বিজিবিএস-এ যোগ দিতে বাংলায় আসেন। এরপরেই জাপানে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। মে মাসে আমন্ত্রণ জানিয়ে চিঠিও পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এবছর যেতে পারবেন না বলে জানিয়েছেন। এরপর জাপানের বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় তাঁরা যাবেন।

    তারপর কি করে এড়ানো সম্ভব। সৌজন্যকে সম্মান জানানো উচিত ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।