
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জনের মৃত্যুতে ফের আফগানিস্তান এবং ভারতের দিকে আঙুল তুলেছে পড়শি দেশ।
সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, আত্মঘাতী জঙ্গির আফগানিস্তানে যাতায়াত ছিল। এমনকি, এই বিস্ফোরণে ভারতের হাতও রয়েছে বলে তাঁর দাবি। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে লিখেছেন, ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণের প্রতিবাদ এবং প্রাণহানিতে সমবেদনা।
কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে, পাকিস্তান এই সমস্যাকে গুরুত্ব না দিয়ে তাদের মাটিতে জন্ম নেওয়া দুষ্কৃতীদের জন্য অন্যদের দোষারোপ করছে। ভারত এই ধরনের যে কোনও অভিযোগ খারিজ করছে। এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। পাক মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তানও। তাদের তালিবান সরকার এই ধরনের দাবিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে।








