
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরান আংশিকভাবে তাদের আকাশসীমা পুনরায় খুলেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে,দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে- সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা ও একাধিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।
তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশের পূর্বাঞ্চলের ওপর দিয়ে আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে।
উল্লেখ্য ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ ছিল।









