গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment মা হচ্ছেন ক্যান্সার আক্রান্ত হিনা খান ?

    মা হচ্ছেন ক্যান্সার আক্রান্ত হিনা খান ?

    0
    58
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    দু’ বছর আগে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনে ফ্যানদের নাড়িয়ে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান। সেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই এখনও চলছে।

    শারীরিক যন্ত্রণা, চিকিৎসার ধকল—সবকিছুর মধ্যেও জীবন থামিয়ে রাখেননি তিনি। বরং এই খারাপ সময়েই দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়াল-এর সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করেন। এরই মাঝে বলিউডে নতুন গুঞ্জন, হিনা কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি পতি পত্নী অউর পঙ্গা অনুষ্ঠানে হিনা ও রকির উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে জল্পনা।শোয়ের সঞ্চালক মুনাওয়ার ফারুকী হঠাৎই হিনাকে সন্তান নিয়ে নানা পরামর্শ দিতে শুরু করেন। সেই মুহূর্ত থেকেই দর্শক ও ফ্যান ফলোয়ারদের মনে প্রশ্ন—এ কি শুধুই কথার ছলে, নাকি তার আড়ালে রয়েছে কোনো ইঙ্গিত?জল্পনায় আরও ঘি ঢালে হিনার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। রবিবার শেয়ার করা কয়েকটি ছবিতে তাঁকে দেখা যায় ঢিলেঢালা সালোয়ার-কামিজে। কিছু ফ্যান ফলোয়ারের দাবি, ওড়না দিয়ে তিনি নাকি নিজের শারীরিক পরিবর্তন আড়াল করার চেষ্টা করেছেন। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অভিনেত্রী হিনা খান।উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে আগেও খোলামেলা কথা বলেছেন হিনা।

    হাসপাতাল থেকেই একবার লিখেছিলেন,প্রতিটি মুহূর্ত যন্ত্রণার হলেও তিনি মানসিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন একটাই,এই জল্পনা কি সত্যি কোনো সুখবরের ইঙ্গিত, নাকি নিছক কল্পনা?