
টলিউডে টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী প্রকল্প ঘিরে টলিপাড়ায় দেব, স্বরূপ বিশ্বাস দ্বন্দ্ব প্রকাশ্যে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আক্রমণ করেছেন অভিনেতা সাংসদ দেব।
স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা নিয়ে অভিনেতার বক্তব্যে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ধরা পড়েছে। দেব বলেছেন স্বরূপ বিশ্বাস বলেছেন স্বাস্থ্যসাথী কার্ড অতটা ভাল নয়, অন্য প্রকল্প বেশি ভাল। সরাসরি আক্রমণ করে দেব বলেছেন এর উত্তর সবচেয়ে ভাল দিতে পারেন স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস। যিনি ১৩-১৪ বছর ধরে রাজ্যের মন্ত্রী। যিনি স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য গ্রামে গ্রামে প্রচার করেছেন। তার ভাই যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে প্রশ্ন তোলেন তাহলে এর উত্তর তো দাদারই দেওয়া উচিত। ফেডারেশন সভাপতির এমন বক্তব্য কার্যত মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ বলে মনে করেন দেব।
তাঁর বক্তব্যে উঠে এসেছে টলিউডের বহু আলোচিত থ্রেট কালচার, ব্যান কালচার প্রসঙ্গ। দেব প্রশ্ন তুলেছেন এই ধরণের সংস্কৃতিতে কারা লাভবান হন, কারাই বা ক্ষতিগ্রস্ত হন।









