গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment রাজের বাহুডোরে সামান্থা

    রাজের বাহুডোরে সামান্থা

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী সামান্থা এবং পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এখনো পর্যন্ত যদিও কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি। তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সামান্থার নতুন ইনস্টাগ্রাম পোস্ট যেন সেই গুঞ্জনকে আরো জোরালো করে তুলেছে।

    নিজের সুগন্ধি ব্র্যান্ড,সিক্রেট আলকেমিস্ট-এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায়।এক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন,রাজও তাকে আলতো করে জড়িয়ে রেখেছেন।অন্য ছবিতেও তাদের একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। ছবিগুলোর মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন।ছবির সঙ্গে সামান্থা লিখেছেন, বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছি। নিজের অন্তর্দৃষ্টি এবং পরিশ্রমের ওপর ভরসা রেখেছি। আজ সেই ছোট ছোট জয়গুলোকেই উদযাপন করছি। তিনি আরো যোগ করেন, ‘যারা নিষ্ঠার সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটা কেবল শুরু মাত্র।সামান্থা এবং রাজ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ,দ্য ফ্যামিলি ম্যান টু এবং ,সিটাডেল হানি বানি-তে।সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। প্রায়ই সামান্থাকে রাজের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।কখনো ইভেন্টে, কখনো ছুটির ছবিতে।যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কিছু বলেননি।

    বর্তমানে সামান্থা রাজ ও ডি কে-র নতুন প্রজেক্ট, রক্ত ব্রহ্মাণ্ড দ্য ব্লাডি কিংডম’-এ কাজ করছেন,যেখানে আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন।সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ ও ডি কে পরিচালিত,দ্য ফ্যামিলি ম্যান থ্রি আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে।