গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নওশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ আইএসএফ-র

    নওশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ আইএসএফ-র

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওয়াকফ-এসআইআর-র প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতির গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে নওশাদদের তোলা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    আদালতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে সকাল থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় আদালত চত্বরে। নওশাদদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ এনেছে পুলিশ।
    এদিকে নওশাদের গ্রেফতারের প্রতিবাদে হাড়োয়া-রাজারহাট রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ করেছেন আইএসএফ-র কর্মী সমর্থকরা।