গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি রবিবার থেকে 

    হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি রবিবার থেকে 

    0
    198
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ ১৫ মাস পরে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করেছে ইজরায়েলের মন্ত্রিসভা। ওই চুক্তির শর্ত অনুযায়ী পণবন্দিদের মুক্তি দিতেও রাজি হয়েছে হামাস।

    রবিবার থেকেই এই চুক্তি কার্যকর করা হবে। তবে যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দেওয়া হলেও কিছু কাঁটা রয়ে গিয়েছে ইজরায়েল সরকারের শুক্রবারের বৈঠকে। কাতারের মধ্যস্থতায়, আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজরায়েল এবং হামাস। শুক্রবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সেখানেই যুদ্ধবিরতিতে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর দফতর বৈঠকের পর একটি বিবৃতিতে জানিয়েছে, পণবন্দিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সম্মত হয়েছে সরকার। রবিবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে।