
আমেরিকাকে বিন্দুমাত্র কিছু না জানিয়েই ইরানের প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় ঘাঁটি সাউথ পার্স। পারস্য উপসাগরের কাছে এই গ্যাস ঘাঁটিতে আমেরিকা এবং ইজরায়েল যৌথ ভাবেই ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলছিল ইরান।
তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ওই হামলার বিষয়ে আমেরিকা কিছু জানতই না। ইজরায়েল তাদের না জানিয়েই হামলা করেছে। উপকূলীয় এই গ্যাসঘাঁটিতে হামলার পরই ইতিমধ্যে প্রত্যাঘাত করেছে ইরান। কাতারের অন্যতম বড় গ্যাস ঘাঁটি রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।









