গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নেটফ্লিক্সে দেখা যাবে জেমস বন্ড

    নেটফ্লিক্সে দেখা যাবে জেমস বন্ড

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে আবারও নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আগামী ব্ছরের জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে জেমস বন্ড সিরিজের একাধিক সিনেমা।

    অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বিনোদনপ্রেমীরা। আগামী ১৫ জানুয়ারি থেকে আমেরিকা, ফ্রান্স, জার্মানভাষী দেশগুলো, লাতিন আমেরিকা এবং আরও কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকেরা জেমস বন্ডের সিনেমাগুলো দেখতে পারবেন।তালিকায় রয়েছে ,শেষ বন্ড ফিল্ম,নো টাইম টু ডাই,পাশাপাশি ডাই অ্যানাদার ডে, কোয়ান্টাম অব সোলেস এবং স্কাইফল। তবে চুক্তি অনুযায়ী, এসব সিনেমা মাত্র তিন মাসের জন্য নেটফ্লিক্সে উপলভ্য থাকবে।জেমস বন্ডের পাশাপাশি অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সে আসছে।এর মধ্যে রয়েছে রকি এবং ক্রিড সিরিজের নির্বাচিত সিনেমা এবং লিগ্যালি ব্লন্ড ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো।এছাড়া অ্যামাজনের জনপ্রিয় সিরিজ,হান্টার্স ইতিমধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে প্রচার শুরু হয়েছে।

    এদিকে নতুন জেমস বন্ড সিনেমার জন্য ফ্যান ফলোয়ারদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পরিচালক দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সে অপেক্ষার সময় নেটফ্লিক্সে বন্ড সিনেমাগুলোর আগমন ফ্যান ফলোয়ারদের আগ্রহ ও উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।