গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ট্র্যাফিক নিয়ম ভেঙে জরিমানা দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

    ট্র্যাফিক নিয়ম ভেঙে জরিমানা দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ট্র্যাফিকের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। কর্নাটকের মুখ্যমন্ত্রীর সরকারি গাড়ি গত দেড় বছরে অন্তত ৭ বার ট্র্যাফিক নিয়ম ভেঙেছে বলে অভিযোগ। এই নিয়ম ভাঙার জন্য জরিমানাও দিতে হয়েছে মুখ্যমন্ত্রীর গাড়িকে। যদিও জরিমানার পরিমাণ বেশি নয়।
    তবে কর্নাটকের ট্র্যাফিক পুলিশ বিভাগ জানিয়েছে, নিয়মডঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্নাটকের মুখ্যমন্ত্রীর জন্য সরকারি ভাবে বরাদ্দ করা হয়েছে টয়োটা ফরচুনার গাড়ি। গত বছরের জানুয়ারি মাস থেকে এই গাড়িটি অন্তত সাত বার ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করেছে বলে ইন্টেলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা চিহ্নিত হয়েছে। রাজধানী বেঙ্গালুরুতেই এই নিয়ম লঙ্ঘিত হয়েছে।
    সূত্রের খবর, যে সাত বার ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন ঘটনা ঘটেছে তার মধ্যে ৬টিই হচ্ছে সামনের সিটে ভ্রমণের সময় সিট বেল্ট না পরার জন্য। সেখানকার ওল্ড এয়ারপোর্ট রোডে অস্তুত তিন বার একই ঘটনা ঘটেছে। এ ছাড়া গত জুলাই মাসে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে।