গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International প্রাণে বেঁচে গেলেন খামেনেই-পুত্র!

    প্রাণে বেঁচে গেলেন খামেনেই-পুত্র!

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা হতে পারেন,জল্পনা শুরু হতেই কয়েক ঘণ্টার মধ্যেই,হামলার হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছেন মোজতবা। খবর, ইরানের মধ্যে মোজতবার উপর হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং মার্কিন যৌথ বাহিনী।

    তবে কোথায়, কখন হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, কী ধরনের হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং মার্কিন যৌথ বাহিনী, তা-ও জানানো হয়নি।এদিকে ইজ়রায়েল-মার্কিন যৌথ হামলা খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর জায়গায় কে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। বেশ কয়েকটি নামও আলোচনায় ছিল। তবে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবাকে বেছে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে নিয়ে গঠিত তিন সদস্যের কাউন্সিলই মোজতবার নামে সিলমোহর দিয়েছে। তবে রিপোর্টের দাবি আপাতত অস্বীকার করেছে ইরান। মুম্বই স্থিত ইরানের কনসুলেট জেনারেল জানিয়েছেন, মোজতবাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ্যে এসেছে তা ভিত্তিহীন।খবর, মোজতবা খামেনেই আনুষ্ঠানিকভাবে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পথে। তাঁর নির্বাচন ঘিরেও একপ্রকার উত্তেজনা তৈরি হয়েছিল, কারণ ইরান বরাবরই বংশানুক্রমে ক্ষমতা পাওয়ার বিরোধিতা করে নিজেদের প্রজাতান্ত্রিক কাঠামোকে তুলে ধরেছে। এখন বাবার মৃত্যুর পর তাঁর ছেলের হাতে ক্ষমতা যাওয়ায় সেই নীতি নিয়েই এখন প্রশ্ন উঠছে।এমনকি খামেনেই নিজেও চাইতেন বংশ পরম্পরায় নয়, ধর্মীয় নেতাদের হাতে ইরানের ক্ষমতা তুলে দেওয়া হোক। তিনি তিন উত্তরসূরীর তালিকাও তৈরি করে গেছিলেন।

    তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল না মোজতবা খামেনেই। তবে সেই তিনিই এখন ইরানের সর্বোচ্চ নেতা।